ভুবনেশ্বর, বাগডোগড়া, গুয়াহাটি বিমান চালু হয়ে গেল অন্ডাল বিমানবন্দর থেকে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে ভুবনেশ্বর ও বাগডোগড়া বিমান চালু হল। শনিবার থেকে গুয়াহাটি বিমান শুরু হবে। সপ্তাহে ৭দিন ভুবনেশ্বর, ৪দিন বাগডোগড়া এবং ৩দিন গুয়াহাটির বিমান চলাচল করবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল।

অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান চালু রয়েছে। শুক্রবার থেকে সেই তালিকায় যোগ হল ভুবনেশ্বর ও বাগডোগড়া। শনিবার যোগ হবে গুয়াহাটি। এই রুটগুলিতে এটিআর বিমান চালাচ্ছে ইন্ডিগো। বাগডোগড়া রুটে বিমান পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের সুবিধা হবে। অন্যদিকে ভুবনেশ্বর বিমান চালু হওয়ায় পুরী যাওয়া সহজ হবে। গুয়াহাটি বিমান চালু হওয়ায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের সরাসরি সংযোগ হল।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে সকাল ১১টা ১৫ নাগাদ বিমান ছাড়বে। অন্ডালে বিমান নামবে ১২ টা ৫৫ নাগাদ। রবি, সোম, বুধ ও শুক্রবার সেই বিমানটি ১টা ১৫ নাগাদ অন্ডালে ছেড়ে বাগডোগড়া পৌঁছাবে দুপুর ২টা ২০ নাগাদ। বাগডোগড়া থেকে বিমান দুপুর ২টা ৫৫ নাগাদ ছাড়বে এবং দুর্গাপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ নাগাদ। বিকাল ৪টা ৩৫ নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বর পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ। সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে দুর্গাপুরে আসার পরে বিমানটি দুপুর ১টা ১৫ নাগাদ বিমান রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে। পৌঁছাবে দুপুর ২টা ৪০ নাগাদ। দুপুর ৩টা ১০ নাগাদ বিমান গুয়াহাটি থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছাবে ৪টা ৫০ নাগাদ। দুর্গাপুর থেকে ৫টা ১০ নাগাদ বিমান ছেড়ে সন্ধ্যা ৬টা ৫৫ নাগাদ বিমান পৌঁছাবে ভুবনেশ্বরে। প্রথম দিন ভুবনেশ্বর থেকে অন্ডালে ৪৬ জন এবং অন্ডাল থেকে ভুবনেশ্বর যান ৩২ জন যাত্রী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!