পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, পাণ্ডবেশ্বর: রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের নাম বুলবুলি দেবী (৪৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির খাটের নিচে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। গলার বাঁ দিকে আঘাতের চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতলে পাঠানো হয়। পারিবারিক বিবাদের জেরে খুন না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তদন্ত করে দেখছে পুলিশ। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!