রক্তদান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচালেন দুর্গাপুরের দুই সিভিক ভলান্টিয়ার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর: রক্তদান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচালেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের দুই সিভিক ভলান্টিয়ার। বুধবার জহরলাল নেহেরু রোডে হেমশীলা মোড়ে ডিউটি করছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের দুই সিভিক ভলেন্টিয়ার মুন্না বাদ্যকর ও জিতেন্দ্র সিং। এক অসহায় ব্যক্তিকে সেখানে ঘোরাঘুরি করতে দেখে তাঁরা এগিয়ে যান।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁর পরিবারের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। জরুরী ভিত্তিতে ৩ ইউনিট বি-পজিটিভ রক্ত দরকার। কিন্তু তিনি কীভাবে রক্ত পাবেন বুঝতে পারছেন না। মুন্না ও জিতেন্দ্র তাঁকে আশ্বস্ত করেন। তাঁরা দুজনে হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির আত্মীয়ের জন্য রক্তদান করেন। দুই সিভিক ভলান্টিয়ারের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন সবাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!