Accident. বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত বাইক আরোহী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ জুলাই ২০২৪: বুধবার বিকালে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার বিরুডিহার কাছে দুর্ঘটনাটি ঘটে। মোটরবাইকে করে ওই যুবক দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে এসে কোনও গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মাথায় গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃতর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!