ভোজালি দিয়ে মহিলাকে খুনের মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর:  পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মুচিপাড়ায় প্রতিবেশী বিবাদের জেরে এক মহিলাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার মামলায় দোষী সাব্যস্ত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুর্গাপুর আদালতের বিচারক অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুলাই সকালে কাঁকসা থানার মুচিপাড়া কুসুমতলা এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই সময় রানা সিংহ ভোজালি দিয়ে মুনি মুর্মু (৩৩) ও তাঁর স্বামী উত্তম মুর্মুর উপর হামলা চালায়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে দুপুরেই মুনির মৃত্যু হয়। দীর্ঘদিন চিকিৎসার পর প্রাণে বাঁচেন উত্তম। ঘটনার পর পুলিশ খুনের অভিযোগে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত রানাকে গ্রেফতার করে। মামলার শুনানিতে মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রানাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এদিন সাজা ঘোষণা করেন বিচারক। সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, সাক্ষ্য ও প্রমাণের নিরিখে আদালত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!