দুর্গাপুরে দিল্লির ব্যবসায়ীর কোটি টাকা লুঠে তমলুক থেকে ধরা পড়ল আরও এক জন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির এক ব্যবসায়ীর এক কোটি এক লক্ষ টাকা লুঠের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের তমলুক থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম মধুসূদন বাগ। মঙ্গলবার রাতে তমলুকে নিজের বাড়িতে ঢুকতেই তাঁকে ধরে ফেলে পুলিশ। বুধবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর আদালতে।

গত বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে চমকে টাকার ব্যাগ লুঠ করে চম্পট দেয়। তিনি একজন রেলের ঠিকাদার। কলকাতা যাচ্ছিলেন নগদ ১ কোটি ১ লক্ষ টাকা জমা দিতে। সেই সময় ঘটনাটি ঘটে। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বৃহস্পতিবার গভীর রাতে মুকেশবাবু দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। গ্রেফতার করা হয় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার, দুর্গাপুরের রানা প্রতাপের আশীষ মার্কেটের বাসিন্দা সুভাষ শর্মা, উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা মনোজ কুমার সিং, দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা সুরজ কুমার রাম। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীমকে এর আগে কোকওভেন থানায় কর্মরত অবস্থায় অপরাধমূলক একটি কাজে জড়িত থাকার ঘটনায় সতর্ক করা হয়েছিল। মুর্শিদাবাদের বাসিন্দা মৃত্যুঞ্জয় পশ্চিম মেদিনীপুরে এইটথ ব্যাটেলিয়ানে থাকাকালীন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছিল। ২০২২ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের ধরতে ঝাড়খণ্ডের রাঁচিতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “এই প্রতারণা চক্রে কমিশনের লোভে আরো অনেকে যুক্ত রয়েছে। ভিন রাজ্যেও রয়েছে। তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!