বন্ধ জলের এটিএমের ‘শ্রাদ্ধ’, ফুল ও মিনারেল ওয়াটার দিয়ে প্রতিবাদ বিজেপির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে স্বল্পমূল্যে পানীয় জল দেওয়ার উদ্দেশ্যে তৈরি জলের এটিএমগুলি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে—এই অভিযোগকে সামনে রেখে রবিবার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি নিল বিজেপি। বন্ধ এটিএমের সামনে ফুল ও মিনারেল ওয়াটার দিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ’ করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের কাছে … Read more

আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১৮টি স্কুলে জল পরিশোধন মেশিন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিতে জল পরিশোধন এবং জল ঠান্ডা রাখার মেশিন প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান কণিকা বাগদি সহ অন্যান্যরা। জানা … Read more

ধোকলায় পোকা! দুর্গাপুরে অভিজাত মিষ্টির দোকানের খাবার খেয়ে অসুস্থ বাবা–মেয়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে নামী মিষ্টির দোকান থেকে অর্ডার করা খাবার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ধোকলার মধ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে অসুস্থ হয়ে পড়লেন এক ক্রেতা ও তাঁর মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। নামী দোকানের খাবার অর্ডার দিয়েও এই পরিস্থিতি তৈরি হওয়ায় খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন … Read more

error: Content is protected !!