POK ফেরত ও সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট গড়ার দাবিতে দুর্গাপুরে মিছিল করল বাংলা পক্ষ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পাক অধিকৃত কাশ্মীর (POK) ফেরত ও সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট গড়ার দাবিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) দুর্গাপুরে মৌন মিছিল করল বাংলা পক্ষের পশ্চিম বর্ধমানের শাখা। কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হানার প্রতিবাদে পথে নামেন বাংলা পক্ষের দুর্গাপুরের সদস্যরা। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে মিছিল বের হয়। মিছিল যায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের একটি শপিং মল পর্যন্ত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

একই সঙ্গে বাংলার বাইরে মূলত উড়িষ্যা, গুজরাটে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার দফতর সম্পাদক পলাশ চ্যাটার্জি বলেন, “যদি একই কাজ বাংলায় থাকা ভিন রাজ্যের মানুষের সঙ্গে বাঙালিরা করতে শুরু করে তখন কী হবে?” রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই অবিলম্বে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করুক সরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

 

error: Content is protected !!