অন্ডালে তালা বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, পুলিশের প্রতি ক্ষোভ বাসিন্দাদের
অন্ডাল: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি তালা বন্ধ রেখে আসানসোলে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন ঘরের সব লন্ডভন্ড। আলমারি ভাঙা। নগদ টাকা, সোনার গয়না সব উধাও। রেল কর্মী শামিম আহমেদ জানান, মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই অবস্থায় একেবারে নিঃস্ব হয়ে গেলেন। কী ভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


