পুকুরপাড়ে পুড়ে ছাই দামি জিপ, সাতসকালে আতঙ্ক দুর্গাপুরের বামুনারায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

অগ্নিসংযোগ না দুর্ঘটনা?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) শিল্পশহর দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনারা গ্রামে। গ্রামের এক পুকুরের ধারে পুড়ে ছাই হয়ে পড়ে থাকতে দেখা যায় একটি দামি জিপ গাড়ি। সকালবেলা স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কৌতূহল ও আতঙ্কে পুকুরপাড়ে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, জিপটি প্রায় সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গিয়েছে। গাড়ির ভিতর বা আশপাশে কেউ ছিল কি না, তা নিয়ে শুরু হয় জল্পনা। ঘটনাস্থল ঘিরে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর দেওয়া হয় মলানদিঘি ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কীভাবে ও কেন এই গাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শনিবার গভীর রাতে কেউ জিপটি নিয়ে ওই পুকুরের পাশে আসে। এরপর কোনও কারণে গাড়িটিতে আগুন ধরে যায় বা আগুন লাগানো হয়।

https://youtu.be/T5ylP4WLsUU

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তবে, এটি দুর্ঘটনা না কি পরিকল্পিত অগ্নিসংযোগ, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। গাড়িটির মালিকানা ও নম্বর প্লেট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পারদ চড়ছে। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক বহুতল আবাসন গড়ে উঠেছে। সেইসব আবাসনে বাইরে থেকে বহু অচেনা লোকজনের যাতায়াত বেড়েছে। কে কোন উদ্দেশ্যে আসে, তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এর ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলেই দাবি তাঁদের।

গ্রামবাসীদের একাংশের বক্তব্য, রাতের দিকে পুলিশি টহল প্রায় চোখে পড়ে না। এই ঘটনার পর তাঁরা রাতের বেলায় পুলিশি নজরদারি ও টহলদারি জোরদার করার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এই ধরনের রহস্যজনক ও আতঙ্কজনক ঘটনা আর না ঘটে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও অপরাধমূলক চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!