.jpg)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে বুধবার রাঢ়বঙ্গের চারটি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী তথা দলের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুর, বীরভূম, আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সভাপতি ও কর্মীরা। বৈঠকে যোগ দেন সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিংহ মাহাতো, বিভিন্ন বিধানসভার দলের তরফে ভারপ্রাপ্ত নেতারা।
সূত্রের খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে এলাকার সাংগঠনিক অবস্থা, দুর্বলতা এবং উন্নতির দিকগুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিরোধী দলগুলি বুথ স্তরে কীভাবে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, সেই বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি আসানসোলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রস্তুতিও গুরুত্ব পেয়েছে। কীভাবে দলীয় কর্মী-সমর্থকদের সেখানে পৌঁছানো হবে এবং কোন কোন রুট ব্যবহার করা হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)