

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে রাজনৈতিক ময়দানে ফের তীব্র বাকযুদ্ধ। অণ্ডাল বিমানবন্দরে নেমেই মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি অভিযোগ তোলেন, দীর্ঘ ৫০-৬০ বছর ধর্মনিরপেক্ষ সরকার থাকার পরেও পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাঁর মতে, মুসলমানদের কেবল ভোটার হিসেবে দেখলে চলবে না—তাদের নিজস্ব রাজনৈতিক শক্তি ও নেতৃত্ব গড়ে তোলাই সময়ের দাবি। তিনি স্পষ্ট বার্তা দেন, স্বাধীন মুসলিম রাজনৈতিক এজেন্সি তৈরি হলেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
এদিকে, একই দিনে দুর্গাপুরে সিপিএম প্রার্থীদের সমর্থনে সভা করতে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ওয়েইসির বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, “৩৪ বছরের বাম শাসনে মুসলিমদের জন্য কিছু হয়নি—এই অভিযোগ তুলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন করতে হচ্ছে, প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়িত হয়নি।” সেলিম আরও দাবি করেন, রাজ্যে বিভাজনের রাজনীতি জিইয়ে রাখতে বিজেপি কখনও তৃণমূলকে, কখনও মিমকে পরোক্ষে মদত দেয়। তাঁর বক্তব্য, বাংলায় প্রকৃত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বামপন্থীদের বিকল্প নেই। অন্যদিকে, বিজেপি ও তৃণমূল নেতৃত্ব সেলিমের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। 
Read more :: কাঁকসায় আসছেন মুখ্যমন্ত্রী, চলছে তৃণমূলের জোর প্রচার
Read more :: দুর্গাপুরে বিজেপি প্রার্থ...
