দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বুলডোজার নিয়ে মেন গেট এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। উড়ালপুলের নিচে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান পাট ভেঙে দেওয়া হয়। দিন কয়েক আগে সেগুলি সরিয়ে নেওয়ার নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু অনেকেই তার পরেও রয়ে যায়। এদিন বুলডোজার দিয়ে সেই দোকানগুলি ভেঙে দেওয়া হয়। ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, উড়ালপুলের নিচে ফ্রি পার্কিং জোন তৈরি করা হবে। তাই উড়ালপুলের নিচে দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়। সিআইএসএফ বাহিনী অভিযানের সময় সঙ্গে ছিল। অনেকে বিক্ষোভও দেখান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


