দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার বিকালে আচমকা পূর্ত দফতর পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করে। আগাম নোটিশ না দেওয়ায় বা ট্রাফিক ঘুরিয়ে না দেওয়ায় ধীরে ধীরে যানজট হতে শুরু করে। সন্ধ্যার পরে তা ক্রমশ বাড়তে থাকে। আটকে পড়ে হাজার হাজার যানবাহন। এদিকে মুচিপাড়া ও ডিভিসি মোড় থেকে দুর্গাপুর ব্যারাজ, অন্যদিকে ব্যারাজ থেকে বাঁকুড়ার বেলিয়াতোড় পর্যন্ত যানজট হয়। ট্রাক চালকেরা জানান, এক একজন ২-৩ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন। একজন অ্যাম্বুল্যান্স চালক জানান, রোগীকে অপারেশনের পরে দুর্গাপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গরবেতা নিয়ে যেতে গিয়ে ফেঁসে গিয়েছেন যানজটে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


