কম দামে সম্পত্তির খোঁজ মিলছে ব্যাঙ্কের সম্পত্তি মেলায়
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্কের সম্পত্তি মেলা। উদ্বোধন করেন জোনাল হেড অনির্বাণ দত্ত, ডেপুটি জোনাল হেড নীলেশ কুমার, দুর্গাপুরের এজিএম তন্ময় দে সরকার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলার ৪২ জন ব্যাঙ্কের কাছ থেকে গৃহঋণ নিয়ে সময়ে শোধ করেননি। সেজন্য ৪২ টি সম্পত্তি ক্রোক কড়া হয়েছে। সেই সম্পত্তিগুলি নিয়েই এই মেলাটি হয়। ব্যাঙ্ক ঋণ নিয়েও এই সম্পত্তিগুলি কেনা যাবে বলে জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


