চিকিৎসা ক্ষেত্রে আরও এক নতুন মাইলফলক স্থাপন করল দুর্গাপুরের মিশন হাসপাতাল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার বাইরে পূর্ব ভারতে প্রথম রোবোটিক সাইটো-রিডাকশন সার্জারি (R-CRS) হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করল দুর্গাপুরের মিশন হাসপাতাল। কলকাতার বাইরে পূর্ব ভারতে প্রথমবারের মতো সফলভাবে রোবোটিক সাইটো-রিডাকশন সার্জারি (R-CRS) সম্পন্ন হল এই হাসপাতালেই। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ৩৪ বছরের এক তরুণী রোগীর শরীরে এই জটিল অস্ত্রোপচারটি নিরাপদে সম্পন্ন করা হয়।

ভিডিয়ো দেখতে এখানে ক্লিক করুন

https://www.facebook.com/share/v/1JwkFP85Qa/

রোগী প্রথমে দ্য মিশন হাসপাতালের অনকোলজি ওপিডিতে সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. অর্ণব চক্রবর্তীর কাছে চিকিৎসার জন্য আসেন। তিনি দুর্গাপুরের প্রথম রোবোটিক সার্জন হিসেবেও পরিচিত। প্রাথমিকভাবে কয়েক দফা কেমোথেরাপির পর রোগীর রোবোটিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই জটিল অস্ত্রোপচারের পর মাত্র তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ওই তরুণী।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

রোবোটিক সাইটো-রিডাকশন সার্জারি সঙ্গে হাইপেক (HIPEC) ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অন্যতম কঠিন ও সূক্ষ্ম অস্ত্রোপচার হিসেবে বিবেচিত হয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে দ্য মিশন হাসপাতাল দেশের হাতে গোনা কয়েকটি অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের তালিকায় নিজের জায়গা করে নিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!