দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গরু কাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার ফের তোলা হয় দুর্গাপুর আদালতে। গত ৩১ জুলাই কোকওভেন থানার গ্যামন ব্রিজের কাছে গরু বোঝাই ট্রাক আটকে কয়েকজনকে নিগ্রহ করার অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একে একে পারিজাত সহ বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন বিচারক সবার জামিন না মঞ্জুর করে দেন। পারিজাত ও দীপক দাসকে ৩০ আগস্ট পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। সরোজ সিং, রাহুল কুমার বার্নোয়াল, অনীশ ভট্টাচার্য, কিরণ মাল ও বাসুদেব বাদ্যকরের জামিন মঞ্জুর করা হয়। বাকি অভিযুক্তদের ২৭ আগস্ট পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন বিচারক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



