গরুপাচারের অভিযোগ ঘিরে উত্তাল ডিপিএল কলোনি এলাকা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরুপাচারের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকা। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গাড়ি। দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া নিয়ে যাওয়ার কথা ছিল। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা গাড়িটি আটকান।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অভিযোগ, গাড়ির চালককে ঘাড় ধরে নামানো হয়। গাড়িতে থাকা একজনকে লাঠিপেটা করা হয়। গরুর পায়ের বাঁধন খুলে দিতেও দেখা যায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “একশ্রেণীর দালালের মদতে এই কাজ হচ্ছে। আমরা এর আগেও গরু পাচারকারীদের আটকেছি। ফের আটকালাম। ভবিষ্যতে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

https://youtu.be/_KrNMeoawvI

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!