রোবটিক সার্জারির আরও একটি নজির গড়ল মিশন হাসপাতাল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভোগা এক প্রবীণের পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশন হাসপাতালে lnguinal Harnia- র সফল অস্ত্রোপচার হল রোবটিক সার্জারি মাধ্যমে। প্রায় ৬৫ বছর বয়সী সুধাকর দাস গত ১৬ নভেম্বর হার্নিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। যেহেতু তিনি হার্টের রোগী, তাই ওপেন সার্জারি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসক ডা. আশিস কৃষ্ণা। কারণ, ওপেন সার্জারি সুধাকরবাবুর জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাছাড়া সুস্থ হতেও দীর্ঘ সময় লাগতো। তাই অত্যাধুনিক Da Vinci Xi surgical system ব্যবহার করে তাঁর রোবটিক সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর তাঁকে রাখা হয় জরুরি পর্যবেক্ষণে। ১৯ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

ছোট্ট ছিদ্রের মাধ্যমে নিখুঁত অস্ত্রোপচারের দরুণ দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। বাড়ি যাওয়ার সময় সুধাকরবাবু জানান, এর আগে রোবটিক সার্জারি নিয়ে তাঁর তেমন কোনও ধারণা ছিল না। অস্ত্রোপচারের পরে তিনি ভীষণ সন্তুষ্ট। তিনি বলেন, “মিশন হাসপাতালে আন্তর্জাতিক মানের রোবটিক সার্জারির ব্যবস্থা রয়েছে। যে দ্রুততার সঙ্গে আমি সুস্থ হয়ে উঠেছি, সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই ডা. আশিস কৃষ্ণা সহ পুরো টিমকে।” ডা. আশিস কৃষ্ণা বলেন, “রোবটিক সার্জারির মাধ্যমে কার্যত বিনা রক্তপাতে অস্ত্রোপচার করা যায়। সামান্য ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার সম্ভব। ব্যথাহীন এই অস্ত্রোপচারের পরে সহজেই রোগীকে স্থানান্তর করা যায়। স্বাভাবিক কারণেই রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!