রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলায় বিদ্যুৎ দফতরে আইএনটিটিইউসি-র সদস্যপদ সংগ্রহ শুরু

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায় বিদ্যুৎ দফতরে আইএনটিটিইউসি-র সদস্যপদ সংগ্রহ শুরু। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকরী করা হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে ডেলি মার্কেটে একটি বেসরকারি হলে শুরু হল প্রাথমিক সদস্যপদ সংগ্রহের কাজ। রাজ্য বিদ্যুৎ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলায় আইএনটিটিইউসির ৩৭ টি ইউনিট রয়েছে। সব 
ইউনিয়নকে একত্রিত করে একটি মাত্র ইউনিয়ন গঠন করার নির্দেশ দিয়েছেন  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে সেই কাজ শুরু হল বলে জানানো হয়েছে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

 

error: Content is protected !!