দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বার্নপুরের ত্রিবেণী মোর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটে শনিবার সকালে। সিভিক ভলেন্টিয়ার জয়ন্ত বাগচি অভিযোগ করেন, ব্রিজের কাজ চলায় এলাকায় যানজট তৈরি হচ্ছিল। সেই সময় তিনি এক ব্যক্তিকে বোঝান যে কাজের জন্যই যানজট হচ্ছে। কিন্তু অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে গালাগালি করেন এবং পরবর্তীতে মারধর করেন। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি নন, বরং সিভিক ভলেন্টিয়ারই প্রথমে তাঁর উপর হামলা চালান। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



