এমএএমসি ভি কে নগর সিডি কালীবাড়িতে ৫ দিনের ব্যবধানে দু’বার হানা দুষ্কৃতীদের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এমএএমসি ভি কে নগর সিডি কালীবাড়িতে ৫ দিনের ব্যবধানে দু’বার হানা দিল দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয়রা দেখেন, মন্দিরের সব তালা ভাঙা। তবে মূল দরজায় ইন্টারলক থাকায় চুরি করতে পারেনি তারা। এর আগে বৃহস্পতিবারও একই ঘটনা ঘটেছিল। তখন ইন্টারলক না থাকায় মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। তবে প্রণামী বাক্সের তালা ভাঙতে না পেরে ফিরে যায় তারা। এখনও কেউ ধরা পড়েনি। বার বার এভাবে মন্দিরে দুষ্কৃতী হানায় দুশ্চিন্তায় স্থানীয়রা।

https://youtu.be/-0loA7NHzkY

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সেবার চুরির পরে শুক্রবার মূল দরজায় ইন্টারলক লাগানোর ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। মন্দিরের সেবাইত থেকে স্থানীয় বাসিন্দারা, সবার বক্তব্য, আগের বার চুরির চেষ্টার পরে পুলিশ এসেছিল। তদন্ত করেছিল। কিন্তু কোনও কিনারা হয়নি। এখন আবার একই ঘটনা ঘটল। পর পর গেটের তালা ভেঙেও ইন্টারলক থাকায় ভিতরে ঢুকতে পারেনি। এবারেও পুলিশ এসেছিল। কিন্তু এভাবে বার বার হানা দেওয়ার পরেও দুষ্কৃতীরা অধরা রয়ে গেলে তাদের সাহস আরও বেড়ে যাবে। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার রাতে পাঁচটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির চেষ্টা হয়। রবিবার সকালে মন্দিরে পুজো করতে গিয়ে সেবাইত দেখেন সব তছনছ হয়ে রয়েছে। এরপরেই খবর দেওয়া হয় থানায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!