দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের প্রয়াণে শোকের ছায়া এলাকায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর দেবকী পূর্তি (৫৮) প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এবং সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে দুর্গাপুর পুর এলাকায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

পরে তাঁর দেহ আনা হয় দুর্গাপুর পুরসভা প্রাঙ্গণে, যেখানে প্রশাসন ও পুরসভার বিভিন্ন দায়িত্বশীল আধিকারিকরা এসে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ আরও অনেকে। দেবকী পূর্তি দীর্ঘদিন এলাকার জনসংযোগ, কাজকর্ম ও মানুষের পাশে থাকার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!