নাগাল্যান্ডের পুলিশ দুর্গাপুর থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে গেল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: টিএমটি বার সরবরাহের নামে প্রতারণার অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল কলোনি থেকে যীশু প্রসাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার তাকে দুর্গাপুর আদালতে পাঠালে বিচারক জামিন নামঞ্জুর করে দুই দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জানা গিয়েছে, যীশু টিএমটি বার সরবরাহের ব্যবসা করেন। নাগাল্যান্ডের ডিমাপুরের এক ব্যবসায়ী মার্চে ১৮ লক্ষ টাকার রডের অর্ডার দিয়েছিলেন। সেজন্য ওই ব্যবসায়ী ৮ লক্ষের কিছু বেশি টাকা অগ্রিম পাঠিয়েছিলেন। যীশু জানান, পুরো টাকা না দিলে তিনি রড পাঠাবেন না। দুই জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই ব্যবসায়ী ডিমাপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!