উখড়ায় বেসরকারি ব্যাঙ্কের এটিএমে আগুন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, অন্ডাল: সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে আগুন লাগে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখেন ওই এটিএম থেকে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। রানিগঞ্জের দমকলের একটি ইঞ্জিন আসে। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!