বোনাসের দাবিতে দুর্গাপুরে কারখানার গেটে বিক্ষোভ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রাতুরিয়া শিল্পতালুকে রাতুরিয়া হাউসিং কলোনি সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকেরা। তাঁদের দাবি, কয়েকশো কর্মীর মধ্যে বেছে বেছে মাত্র কয়েকজনকে বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তা মানা হবে না। সবাইকে বোনাস দিতে হবে বলে দাবি জানিয়ে বুধবারের পরে বৃহস্পতিবারও কারখানার সামনে আইএনটিটিইউসির পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে কোকওভেন থানা থেকে পুলিশ আসে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

আইএনটিটিইউসি কোর কমিটি সূত্রে জানা গিয়েছে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে। আশা করা যায়, দ্রুত সমাধান হবে। বিক্ষোভকারীদের তরফে আইএনটিটিইউসি কর্মী রবিন বিশাই জানান, কারখানার কাজ যাতে বিঘ্নিত না হয় সেজন্য দুই ঘন্টা ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ও কর্তৃপক্ষ এসে ২৪ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। না হলে তারপরে কোর কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!