অন্ডালের গুরুদোয়ারার সামনে সার্ভিস রোড বেহাল, অবরোধ তৃণমূলের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

অন্ডাল: দীর্ঘদিন ধরে অন্ডালের গুরুদুয়ারার সামনে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল দশা। ঘটছে দুর্ঘটনা। সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালক, টোটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। রাস্তা সংস্কারের দাবি বহুবার জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে অবরোধ করে বিক্ষোভ হয়। নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধান রাজু রায় ও বর্তমান উপপ্রধান সুদিন পান্ডে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অবরোধের জেরে কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একাধিকবার দরবার করা হয়েছে। তারপরেও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ হয় বলে জানান স্থানীয়রা। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারিও দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!