ডিএসপিতে সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক জখম, দু’জনের অবস্থা আশঙ্কাজনক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার বিকেলে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর স্টিল প্লান্টে (ডিএসপি) ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন একজন স্থায়ী ও দুইজন ঠিকা শ্রমিক। ডিএসপি সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে স্থায়ী কর্মী বারিদ বরণ ঘোষ এবং ঠিকাশ্রমিক শেখ রেজ্জাক আলি ও শেখ ইমরান আলির মুখ ও বুকের বিভিন্ন অংশ ঝলসে গেছে। দু’জন ঠিকাশ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কারখানা সূত্রে জানা যায়, ব্লাস্ট ফার্নেস বিভাগের মেকানিক্যাল রিপেয়ার শপে ভালভ মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎ সিলিন্ডার ব্লাস্ট হলে তিনজনই দগ্ধ হন। দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে প্লান্ট মেডিক্যালে এবং পরে ডিএসপি হাসপাতালে স্থানান্তর করা হয়। আইএনটিটিইউসি ঠিকা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস জানান, নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!