‘২১শে জুলাই ধর্মতলা চলো’, আমলাজোড়া এলাকায় চলছে তৃণমূলের দেওয়াল লিখন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৪: ‘২১শে জুলাই ধর্মতলা চলো’। এই বার্তা দিয়ে জোর কদমে দেওয়াল লিখন শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের আমলাজোড়া এলাকায়। শুক্রবার বিকেল থেকে গোটা এলাকায় চলে দেওয়াল লিখন। এলাকার তৃণমূল নেতা নাসিম আলী বলেন, “প্রতিবছরের মত এই বছরও ২১জুলাই শহিদ দিবস পালিত হবে। সেদিন শহিদদের স্মরণ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে থাকেন0 সারা রাজ্যের মানুষ। আমরা শহিদ দিবসের কর্মসূচীতে যোগ দেব। আমাদের সঙ্গে সেদিন শহিদ স্মরণে সবাইকে ধর্মতলায় যাওয়ার আহ্বান জানাতে এলাকায় এলাকায় মিছিল এবং দেওয়াল লিখন করছি।”

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!