
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ওঠা ঘুষ ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কারখানা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। এদিন তিনি ঠিকা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তথ্যও সংগ্রহ করেন।

