
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এলআইসি, ইস্টার্ন জোনাল অফিস ‘গোল্ডেন জুবিলি ফান্ড’-এর আওতায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মোহনানন্দ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল-কে একটি অত্যাধুনিক সার্জিক্যাল ল্যাপ্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট প্রদান করেছে। এক বিশেষ অনুষ্ঠানে এই ইউনিটটির উদ্বোধন করেন এলআইসি-র জোনাল ম্যানেজার আশুতোষ কুমার।
অনুষ্ঠানে এলআইসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং) অভিজিৎ ঘোষ দস্তিদার), আসানসোল ডিভিসনের ডিভিসনাল ম্যানেজার বিবেকানন্দ ঘোষ এবং অন্যান্য জোনাল ও ডিভিসনাল আধিকারিকবৃন্দ। মোহনানন্দ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপক দাস এবং অঙ্কোলজিস্ট ডাঃ কুনাল চৌধুরী জানান, হাসপাতালটি একটি চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে দীর্ঘদিন ধরে দুর্গাপুর ও সংলগ্ন শিল্পাঞ্চলের মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছে। এলআইসি-র দেওয়া এই আধুনিক যন্ত্র ক্যান্সার রোগীদের আরও উন্নত ও তুলনামূলকভাবে কম ব্যথাযুক্ত চিকিৎসার সুযোগ করে দেবে।

