WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবৈধ বাংলা মদের ব্যবসার অভিযোগে রবিবার সকালে হানা দিল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রকাশ্যে অবৈধ বাংলা মদের ব্যবসা চলছিল। অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বেড়ে যায়। মদ্যপদের উৎপাতের জেরে নিত্যদিন সমস্যার মুখোমুখি হতে হয় বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের। এছাড়াও অবাধে মদ বিক্রির ফলে এলাকার একাংশের যুব সমাজ বিপথে চালিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এরপর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় পৌঁছে অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেন।

বিজেপি কর্মীদের দাবি, অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল উদ্ধার হয়। এরপর অভিযুক্ত মদ কারবারীদের সতর্ক করা হয় এবং অবিলম্বে অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ব্যবসা আর করবেন না, এমন প্রতিশ্রুতি দিয়ে কান ধরতে বাধ্য করা হয় বলে অভিযোগ।