

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রে কংগ্রেস। রাজ্যেও কংগ্রেস। শেষবার এমন দেখা গিয়েছিল সাতের দশকে। ফের কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হচ্ছে ২০২৬ সালে এসে।
সোমবার নির্বাচনী ফলাফল প্রকাশের পরে দেখা গেল বিজেপি কার্যত ধুলিস্যাৎ করে দিয়েছে তৃণমূলকে। ফলতা কেন্দ্রে পুনর্নিবাচন হবে। তাই এদিন ২৯৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। দেখা যায়, বিজেপি পেয়েছে ২০৮, তৃণমূল ৭৯, সিপিএম ১, কংগ্রেস ২ ও অন্যান্যরা ৩টি আসন পেয়েছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হয়েছেন ভবানীপুর কেন্দ্রে। ২০২১ সালে তাঁকে নন্দীগ্রামে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরেও তিনি ১৫ হাজারের বেশি ভোটে হারলেন শুভেন্দুর কাছেই। শুভেন্দু নন্দীগ্রামেও জয়ী হয়েছেন।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
.jpeg)