দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অক্টোবর: ছোট থেকেই সঞ্চয়ের অভ্যাস। প্যাকেটজাত খাবারের বদলে ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখার শিক্ষা। এই ভাবনা থেকেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আশিস নগর প্রাথমিক স্কুলে চালু হল ‘শিশু ব্যাঙ্ক’। বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে পড়ুয়ারা যাতে অপ্রয়োজনীয় প্যাকেটজাত খাবার কিনে না খায়, সেই লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ। ছোটবেলা থেকেই টাকা জমানোর অভ্যাস তৈরি হলে ভবিষ্যতে সঞ্চয়ের গুরুত্বও বুঝবে শিশুরা—এমনটাই মনে করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
আর এই উদ্যোগকে ঘিরেই বুধবার স্কুলে আয়োজন করা হয়েছিল অভিনব খাদ্য মেলার। মাত্র ২ টাকার বিনিময়ে পেটপুজো। স্কুল চত্বরে বসেছিল মোট ৩০টি স্টল। কোথাও বিরিয়ানি, কোথাও ফুচকা, আবার কোথাও ছিল মালপোয়া-সহ নানা ধরনের খাবার। পড়ুয়া থেকে অভিভাবক—মেলা ঘিরে স্কুল চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর আগ্রহ-এর পক্ষ থেকে স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক।
আরও পড়ুন: বাইরের অ্যাম্বুল্যান্স গান্ধী মোড়ের হাসপাতালে ঢুকলেই দিতে হবে ৫ হাজার টাকা!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


