.jpeg)

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় দেখা গেল ব্যাপক ভিড় ও উচ্ছ্বাস। বেনাচিতির পাঁচমাথার মোড় থেকে শুরু হওয়া প্রায় ২ কিমি পদযাত্রায় বহু মানুষ তাঁর হাত ছোঁয়া, প্রণাম করা বা উত্তরীয় পরানোর চেষ্টা করেন। একসময় ভিড়ের চাপে হাত ধরতে গিয়ে টানাটানিতে সামান্য টাল খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর, যদিও দ্রুত নিজেকে সামলে নেন। এরপর নিরাপত্তা আরও কড়া করা হয়।
যাত্রাপথে ভিড়িঙ্গি কালীবাড়ির সামনে পুজোর ফুল ও প্রসাদ গ্রহণ করেন তিনি। প্রায় আধঘণ্টায় পদযাত্রা শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, প্রতি বারই এই পদযাত্রায় জনসমাগম চোখে পড়ার মতো। এবারও তেমন ভিড় হওয়ায় বিধানসভা নির্বাচনে ভাল ফলের জন্য আশাবাদী তৃণমূল। তবে বিজেপির অভিযোগ, বাইরে থেকে লোক এনে ভিড় দেখানো হয়েছে।
