দুর্গাপুরে গণনা ঘিরে কড়া নিরাপত্তা, কাউন্টিং সেন্টার ঘুরে দেখলেন জেলাশাসক-পুলিশ কমিশনার

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসন্ন ভোটগণনাকে সামনে রেখে রবিবার দুর্গাপুর মহাবিদ্যালয় (গভর্নমেন্ট কলেজ) কাউন্টিং সেন্টারে প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নাবালাম এস, পুলিশ কমিশনার প্রণব কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। রবিবার গণনাকেন্দ্র পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো কাউন্টিং সেন্টার। শেষ মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন পুলিশ কমিশনার। 

জেলাশাসক জানান, নির্ধারিত সময়ে গণনা শুরু করতে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যাঁদের অনুমতি রয়েছে, শুধুমাত্র তাঁরাই গণনাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গণনাকেন্দ্র সংলগ্ন জওহরলাল নেহরু রোডে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফুলঝোড় মোড় থেকে জেমুয়াগামী রাস্তাতেও এই সময় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts