WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যেন হিন্দি সিনেমা! ফুঁসলিয়ে হোটেলে নিয়ে গিয়ে নেশাজাতীয় কিছু খাইয়ে গণধ*র্ষ*ণের পরে রাস্তার ধারে ফেলে দেওয়া হল নাবালিকা কিশোরীকে। এক টোটো চালক তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এমন ভয়াবহ ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। পুলিশ দুই যুবক ও এক তরুণীকে আটক করেছে। নাবালিকার বাড়ি বুদবুদ থানা এলাকায়।

অভিযোগ, সেখানকার বসিন্দা ওই তরুণী তাকে ফুঁসলিয়ে শনিবার দুপুরে দুর্গাপুরে কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে আসে। সেখানে তাকে বেহুঁশ করে গণ ধ*র্ষ*ণ করা হয়। এরপর রাতে বুদবুদের কাছে জাতীয় সড়কের ধারে নাবালিকাকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। অভিযুক্ত দুই যুবক পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। নাবালিকার চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

হোটেল কীভাবে পরিচয়পত্র ছাড়া ঘর ভাড়া দিল, উঠছে প্রশ্ন। এই ধরণের হোটেলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানানোর পাশাপাশি হোটেল মালিকদের সতর্ক করা হচ্ছে। যদি কাজ না হয় তাহলে লাইসেন্স বাতিল করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে প্রশাসনের কাছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এক শ্রেণীর হোটেল মালিক অর্থের লোভে সব নীতি নিয়ম বিসর্জন দিয়ে এভাবে ঘর ভাড়া দিচ্ছে। মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।