
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালমাঠের বাড়ি থেকে উদ্ধার আইএনটিটিইউসি নেতা সন্দীপ ঘটকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও কারণে মানসিক অবসাদ ও দুশ্চিন্তা থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
তোলাবাজি ও চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, পুলিশের জালে দুই আইএনটিটিইউসি নেতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ওরফে বটু আইএনটিটিইউসির হয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) শ্রমিক সংগঠনের কাজকর্ম দেখতেন। তিনি দীর্ঘদিন ধরে ডিএসপির ঠিকা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে বিধাননগরের মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই রহস্য মৃত্যুতে চাঞ্চল্য দুর্গাপুরের রাজনৈতিক মহলেও।

