
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের পার্টি অফিসকে ঘিরে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই অফিসের ভেতর থেকে এমন কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

