
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরে এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। তাঁরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন গাছের তলায়। কিন্তু শেষ রক্ষা হল না। মৃতদের নাম সৌরভ গায়েন (২৮) এবং গোকুল নন্দী (৫৬)। দু’জনেরই বাড়ি গোপালপুর উত্তরপাড়ায়। তাঁদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশী এবং গোটা এলাকা।

