WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনুদানের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছনোর অভিযোগ তুলে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন একদল মহিলা। তাঁদের অভিযোগ, সমস্ত নিয়ম মেনে আবেদনপত্র জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত অনুদানের টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।

বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা এদিন মহকুমাশাসকের দফতরে এসে প্রতিবাদ জানান এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি তোলেন।

বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখবেন। আবেদন সংক্রান্ত কোনও ত্রুটি বা তথ্যগত সমস্যা থাকলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করা কোনও যোগ্য মহিলা যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে।

প্রশাসনের আশ্বাসের পর আপাতত বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

রাতের অন্ধকারে বাড়িতে হামলা, চরম আতঙ্কে বেনাচিতির রায় পরিবার

মাথার উপর ঝুলছে বিপদ! চাঙড় ভাঙা জলাধার ঘিরে আতঙ্কে শ্রীনগরপল্লীর বাসিন্দারা

মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ‘পোস্ট’! দুর্গাপুরে গ্রেফতার যুবক

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি