WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ নভেম্বর: মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পিতল ও কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা এলাকার একটি কালীমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে মন্দিরে এসে বিষয়টি নজরে আসে।

মন্দিরটি দেবী চৌধুরানী ভবানীপাঠক ভারত মাতার আশ্রম হিসাবেও পরিচিত। এখানে কালীমায়ের পাশাপাশি ভারত মাতারও পুজো হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রচলিত পুজোর রীতির সঙ্গে উচ্চারিত হয় ‘বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষ’ ধ্বনি। সেই মন্দিরেই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায়, গেটের তালা ভাঙা। ভিতরে থাকা পিতল ও কাঁসার বাসনপত্রের কোনও হদিশ নেই। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্দিরে কীভাবে চুরি হল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)