WhatsApp Group Join Now
Instagram Group Join Now
চলছে খুঁটিপুজো

এবার পুজোর ১৩ তম বর্ষ

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১০ আগস্ট: রবিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার পানাগড়ের আন্তরিক মহিলা দুর্গাপুজো কমিটির দুর্গোৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। গত ১৩ বছর ধরে এই পুজো আয়োজিত হয়ে আসছে। পাড়ায় সে সময় কোনও দুর্গাপুজো হত না। তাই পাড়ার মহিলারা একজোট হয়ে সিদ্ধান্ত নেন পুজো আনার। তারপর থেকে প্রতি বছর ধুমধামের সঙ্গে এই পুজো আয়োজিত হয়ে আসছে।

এই পুজোর বিশেষ আকর্ষণ, প্রতি বছর বলিউড বা টলিউডের কোনও শিল্পীকে এনে পুজোর উদ্বোধন করা হয়ে থাকে। পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। এলাকায় তো বটেই, জেলাতেও এই পুজো গত কয়েক বছরে বিশেষ জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পুলকার চালকদের বিরুদ্ধে

শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)