WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারির বাসিন্দা।

কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় অভিষেকের সহ-আবাসিক নমাজ পড়তে ঘরের বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বিষয়টি জানাজানি হতেই আশপাশের ঘরের আবাসিকরা সেখানে জড়ো হন।

এরপর এক আবাসিক জানলা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিয়ে অভিষেককে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় হস্টেল কর্তৃপক্ষকে। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিষেকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলেজ ও হস্টেলে শোকের ছায়া নেমে আসে। কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও কারণে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিষেকের পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)