দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ নভেম্বর: কালীপুজোর রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের বেনাচিতি এলাকার গুরুদুয়ারা সংলগ্ন এলাকায়। একটি ডেকোরেটর্সের গোডাউনে বিধ্বংসী আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গোডাউন। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় গোডাউনের ভিতরে মজুত থাকা একাধিক সামগ্রী।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর জোরদার চেষ্টা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। কালীপুজোর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


