দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ নভেম্বর: দুর্গাপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুনের গ্রাসে প্লাস্টিকের গোডাউন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক কোকওভেন থানার পিসিবিএল রোড এলাকায়। সোমবার দুপুরে আচমকাই গোডাউন থেকে বের হতে শুরু করে ঘন কালো ধোঁয়া। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া রূপ নেয় বিধ্বংসী আগুনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন যোগ দেয়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অবৈধভাবে প্লাস্টিক মজুত এবং গোডাউন ভাড়া দেওয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এমনকী, দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে লিখিত অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক। তাঁর প্রশ্ন, গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে চলছে এই ধরনের বিপজ্জনক গোডাউন?
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


