দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ নভেম্বর: দুর্গাপুরের প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে মোমোর দোকানের আড়ালে আধার, ভোটার ও প্যান কার্ড তৈরির অভিযোগ। সরকারি নিয়ম না মেনে কার্ড তৈরি এবং অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলে দোকানের শাটার নামিয়ে দেয় বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ।
বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অতুল বাগদির অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দোকানে বেআইনিভাবে পরিচয়পত্র তৈরির কাজ চলছিল। এমনকী, যাঁরা দেশের নাগরিক নন, তাঁদেরও কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দোকানের মালিক মুকেশ কুমার সাউ। তাঁর দাবি, তিনি অনলাইন পরিষেবার দোকান চালান। অতিরিক্ত টাকা নেওয়া বা বেআইনি কাজের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


