দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ নভেম্বর: দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সমবায় ব্যাঙ্কের এটিএমে টাকা তোলাকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহার করে মহিলা সমবায় ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার পর সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে টাকা না পাওয়ার অভিযোগ জানাচ্ছিল তারা। ২৮ অক্টোবর ৬০ হাজার এবং শনিবার চার দফায় ৪০ হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরার সামনেও এক যুবক আড়াল তৈরি করত বলে অভিযোগ।
মঙ্গলবার ফের দুই যুবক এটিএমে এলে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্মীদের। তাঁদের ধরতে গেলে পালিয়ে যায় দু’জন। ব্যাঙ্ক কর্মীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ধাওয়া করেন। পুলিশ পৌঁছলে সিটি সেন্টার সংলগ্ন নব ওয়ারিয়ার জঙ্গলে ঢুকে পড়ে ওই দুই যুবক। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেন।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


