

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর ঘটনা ঘটছে। দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। অবিলম্বে শহরে শান্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ১০ নম্বর ওয়ার্ডে পথে নামলেন প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। 'শিবাজি কালীবাড়ি'-তে প্রদীপ প্রজ্জ্বলন করে ও শঙ্খধ্বনি দিয়ে শহরে শান্তি রক্ষার আবেদন জানানো হল। সবার মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি মিষ্টিমুখ করানো হল পথচলতি মানুষজনকেও।
বিজেপি কর্মী চিরঞ্জিৎ ধীবর বলেন, "আমাদের লক্ষ্য রামরাজ্য প্রতিষ্ঠা করা। রামরাজ্যে সবাই ভাল থাকবেন। আমরা যে কোনও রকম অশান্তির বিরুদ্ধে। আমরা সবাইকে আবেদন করছি শান্তিরক্ষার জন্য।" দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, "বিজেপি যে কোনও রকম হিংসার বিরুদ্ধে। বিজেপির নাম করে অনেকে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদেরকে স্পষ্ট বার্তা দিতে ৩৭ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর মোড়ে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।".jpeg)
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
.jpeg)