কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রীকে খুন! দুর্গাপুর আদালতে দোষীর যাবজ্জীবন

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন স্বামী। ৫ বছর মামলা চলার পরে শুক্রবার দুর্গাপুর আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন।

কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রী ইপ্সা প্রিয়দর্শিনীকে (২৫) গলায় ফাঁস দিয়ে খুন করেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিট্যান্ট ম্যানেজার বিপ্লব পারিদা। তাঁরা ভাড়া থাকতেন কাঁকসা থানার আড়রা এলাকার একটি বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটে।

খুনের পরে অভিযুক্ত বিপ্লব বাইক চালিয়ে কাঁকসা থানায় গিয়ে জানান, তিনি স্ত্রীকে খুন করেছেন। পুলিশ ফ্ল্যাটে গিয়ে মেঝেতে পড়ে থাকা ইপ্সার দেহ উদ্ধার করে। তদন্তে পুলিশ জানতে পারে, ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। তাঁরা ওড়িশার কটকের বাসিন্দা। বিয়ের পর থেকেই তাঁদের দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত।

Advertisement

সেদিন রাতে তাঁদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। বিপ্লবের দাবি, স্ত্রীর নানা বিষয়ে মাত্রাতিরিক্ত চাহিদা এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে রাগের বসে গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে খুন করেন বলে পুলিশকে জানান তিনি। কাঁকসা থানার পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। ৬ সেপ্টেন্বর থেকে মামলা শুরু হয় দুর্গাপুর আদালতে।

সরকারি আইনজীবী শ্রাবণী সরকার জানান, প্রায় ৫ বছর ধরে মামলা চলে। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার বিচারক যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts